২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে .জি.ডি চাল বিতরন

কামারখালী প্রতিনিধিঃ


দেশে করোনা কালীন সময়ে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যথা সময়ে অসহায় মানুষের ক্ষুধার কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর থেকে ‘‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকালে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের ভি.জি.ডি কার্ডধারী ২০২ (দুইশত দুই) জনের চলতি সেপ্টেম্বর মাসে জনপ্রতি ৩০কেজি করে চাল বিনামূল্যে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়নের প্যালেন চেয়ারম্যান ও ইউ.পি. সদস্য মোঃ হাবিবুর রহমান মোল্যা, সংরক্ষিত মহিলা আসনের ইউ.পি, সদস্য শাহজাদী বাদশা সহ বিশিষ্ঠ সমাজসেবক মোঃ মিজানুর রহমান বিশ্বাস (বাবলু), গ্রামপুলিশ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।