২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
কোড়কদী

মধুখালী উপজেলার কোড়কদি কমিউনিটি ক্লিনিকে নানাবিধ সমস্যা

কামারখালী প্রতিনিধিঃ
বৃহস্পতিবার সকালে সরেজমিন পরিদর্শনে জানা যায় ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নের কোড়কদি কমিউনিটি ক্লিনিকে নানাবিধ সমস্যায় জর্জরিত। এর মধ্যে ক্লিনিক মেরামত, সীমানা প্রাচীর, ক্লিনিকের চারপাশে মাটি ভরাট করন অতি জরুরী। কারন এই ক্লিনিকে সবধরনের রোগীর অন্যান্য কমিউনিটি ক্লিনিকের চেয়ে রোগীর চাপ বেশী। এ ব্যপারে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোছাঃ জাহানারা বেগম মাতৃত্বকালীন ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত সিএইচসিপি সুজন সরকার বলেন আমরা যে পরিশ্রম করি এবং

রোগীর যে সেবা শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দেয় সেই লক্ষে আমাদের সরকারের নিকট জোরদাবী আমাদের বেতন বৃদ্ধি, রাজস্বকরনের মাধ্যমে চাকুরী স্থায়ীকরন করা হোক। তিনি আরও বলেন এখানে সেবা ও ঔষধ দেওয়া ছাড়া গর্ভবর্তীদের নরমাল ডেলিভারী করানো হয়। এ প্রসঙ্গে ক্লিনিকের সভাপতি ও ইউ.পি. সদস্য মোঃ আবুল কাশেম বলেন এই ক্লিনিকের সীমানা প্রাচীর অতি জরুরী। তবে কোড়কদি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুকুল হোসেন রিক্ত এলাকাবাসী ও রোগীদের পক্ষ থেকে অচিরেই ক্লিনিকের সমস্যাগুলো সমাধান করা অতিব জরুরী বলে সরকারের নিকট জোর দাবী করেন।