৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
আড়পাড়া

মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার মধ্য আড়পাড়া জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে সচেতনতামূলক আলোচনা সভা

মধুখালী প্রতিনিধিঃ


ফরিদপুরের মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম শুক্রবার দিন জুম্মার নামাজের সময় আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া জামে মসজিদের মুসল্লিদের উদ্দেশ্যে মসজিদে সমাজের বিভিন্ন বিষয় যেমন করোনা সময়ে মাস্ক পরিধান করা আবশ্যক এ ছাড়া সমাজে পরিবারের অভিভাবকদের উদ্দেশ্যে সমাজে ইভটিজিং,

মাদক , বাল্য বিবাহ, সন্ত্রাস, কিশোর গ্যাং দমন বিষয়ে আলোচনা করেন এবং সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন। তিনি আরও বলেন বর্তমান আমাদের আইজিপি নির্দেশে পুলিশের চাকুরীতে কোন ঘুষ লাগে না মেধা তালিকায় চাকুরী হবে। আর ঘুষ কেহ নিলে চাইলে আপনারা আমাকে অবশ্যই জানাবেন আমরা পুলিশ প্রশাসন এ গুলো প্রতিহত করবো। থানায়

কোন জিডি ও মামলা করতে কোন টাকা লাগে না। সবশেষে সকলের সার্বিক সহযোগীতা এবং সকলের মঙ্গল কামনা করে আলোচনা সভা শেষ করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা । তিনি সকল মুসল্লিদের সমাজ তথা, পরিবারের সকলকে আদর্শ জীবন গঠনে গুরুত্ব পূর্ন কথা বাত্রা বলে আলোচনা সভা শেষ করেন।