১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম

মধুখালী প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার সদরে অবস্থিত ঐতিহ্যবাহী মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের এ্যাডহক কমিটি গঠন করা হয়। মধুখালী উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম এ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাধ্যমিক বোর্ড এ কমিটির অনুমোদন দেয়।


কমিটির অন্য তিনজন সদস্য হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব মো. ফরিদুল মুনসুর, অভিভাবক সদস্য মো. লুৎফর রহমান এবং শিক্ষক প্রতিনিধি সদস্য দীপংকর পাল। এ কমিটি ৬মাসের মধ্যে ভোটার তালিকা করে নির্বাচন অনুষ্ঠান সহ যাবতীয় কার্যক্রম করবেন।