২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
মধুখালী

মধুখালী পাবলিক লাইব্রেরীতে টইটই প্রকাশনির বই প্রদান

মধুখালী প্রতিনিধিঃ সোমবার সন্ধায় টইটই প্রকাশনির প্রকাশিত বই মধুখালী পাবলিক লাইব্রেরীতে প্রদান করা হয়। ‘জীবন যুদ্ধে বিপন্ন মানবতা’ প্রকাশিত বইয়ের লেখক ও নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান লাইব্রেরীতে উপস্থিত হয়ে মধুখালী পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন এর হাতে ১০খানা বই তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুল বাসার, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান হেলাল, লেখক পুত্র শাফিউর রহমান, গ্রন্থগারিক এস এম মইনুল ইসলাম প্রমুখ।