২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
মধুখালী

মধুখালী পৌর সভায় ৩৮০০ পরিবারের মধ্যে ভিজিএফ চাউল বিতরণ

মধুখালী প্রতিনিধি :
বুধবার ৬ জুলাই উপজেলার মধুখালী পৌরসভা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সুস্থ্যদের মাঝে ১০ কেজি করে প্রায় ৩হাজার ৮‘শ পরিবারে মধ্যে চাল বিতরণ করা হয়। সকাল ৯টা থেকে দিনব্যাপী মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ভিজিএফ চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, প্যানেল মেয়র আনিচুর রহমান লিটন, মো. মোশাররফ হোসেন মুশা. মির্জা আব্বাস, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মির্জা মুরাদ হোসেন প্রমুখ।