২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
মধুখালী

মধুখালী বাওর থেকে অবৈধ চায়না দোয়ার জব্দ ও পুড়িয়ে ধ্বংস

মধুখালী প্রতিনিধিঃ
মধুখালী উপজেলার মৎস্য রক্ষা ও সংরক্ষণের জন্য ফরিদপুরের মধুখালী উপজেলার বিভিন্ন নদী ও বাওরে মৎস্য রক্ষা ও সংরক্ষনের সুবাদে কোরকদি ইউনিয়নে বৈকন্ঠপুর বাওরে অবৈধ চায়না দুয়ারি জাল পেতে মাছ ধরা কারনে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। শনিবার বৈকন্ঠপুর বাওরে অভিযানে ২০ টি জাল উদ্ধার করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য অফিসের মৎস্য স¤প্রসারন কর্মকর্তা দেবব্রত বিশ্বাস সহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন চায়না দুয়ারি, কারেন্ট জালসহ অবৈধ জালের সঠিক তথ্য প্রদানের জন্য মধুখালীবাসীকে বলা হলো পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।