মধুমতি ও গড়াই নদীর ভাঙ্গন রোধে বীরশ্রেষ্ট মুন্সী আঃ রঊফ স্মৃতি যাদুঘরের রাস্তা ঠেকানোর আপতকালীন জিও ব্যাগের ডাম্পিং কাজ শেষ

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মধুমতি ও গড়াই নদীর ভাঙ্গনে রোধে সালামতপুর বর্তমান রউফনগর বীরশ্রেষ্ট মুন্সী আঃ রউফ স্মৃতি যাদুঘরে যাওয়ার রাস্তা কামারখালী গোলাম আলী ও স্বর্গীয় দিলীপ ঘোষের বাড়ীর সামনের রাস্তার ভাঙ্গন ঠেকানোর জন্য জিও ব্যাগ ,সিনথেটিক ব্যাগ, বল্লী , প্লেনসিট, রড, কাঠ, বাশ সহ অন্যান্য উপাদান দিয়ে আপতকালীন কাজ বুধবার শেষ করা হয় ।

কাজ শেষ করার সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী মামুন-অর রশিদ মামুন, মধুখালী উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি কামারখালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শাহজাহান ফকির এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। কাজ শুরু ও শেষ পর্যন্ত তদারকীতে ছিলেন বোয়ালমারী পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী মোঃ মামুন-অর -রশিদ মামুন, আর কাজের সার্বিক পরিচালনায় ছিলেন আর এম ডিজাইন এন্ড ইঞ্জিনিয়ারিং ঠিকাদারী প্রতিষ্টানের ম্যানেজার মামুন হোসেন , ডাম্পিং কাজের দায়িত্বে ছিলেন মোঃ হামজাল হোসেন সহ আরো অনেকে।। সবশেষে ঘুরে ফিরে এবং গ্রামবাসীর মাধ্যমে জানা যায় জিও ব্যাগের ডাম্পিং কাজ ভালো ও মান সম্মত হয়েছে। কাজ সম্পন্ন করেন আর এম ডিজাইন এন্ড ইঞ্জিনিয়ারিং ঠিকাদারী প্রতিষ্ঠান।
