মধুমতি নদীর ভাঙন রোধে ফেলা হচ্ছে জিও ব্যাগ

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী মধুমতি নদীর ভাঙন রোধে ফুলবাড়ী এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইফুল ইসলাম বলেন , ‘আমরা কাজ শুরু করেছি, যত দ্রæত সম্ভব শেষ করার চেষ্টা করব। তবে উপজেলার ফুলবাড়ী গ্রামের গনমানুষ বলেন কামারখালী ইউনিয়নের মধুমতি নদীর পানির তীব্রতা বেড়ে যাওয়ায় কামারখালী রাজধরপুর এলাকা থেকে ফুলবাড়ী , সালামতপুর গ্রামে ভাঙন দেখা দেয়। ভাঙনের শঙ্কায় রয়েছে ফসলি জমি, বসতবাড়ী । এ ছাড়া গত বছর প্রায় ২টির বেশি ঘর নদীতে বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, জরুরি ভিত্তিতে নদী রক্ষা বাঁধ প্রকল্পের আওতায় সালামতপুর ও ফুলবাড়ী গ্রামের জিও ব্যাগ ফেলার কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠান এর মাধ্যমে ।
কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায় ফুলবাড়ী গ্রামের রজব আলীর বাড়ীর একটু সামনে থেকে দেলোয়ারের বাড়ীর আগ পর্যন্ত ভাঙ্গন রোধের কাজ এখনও শুরু হয়নি । যার কারনে একদিকে ভাঙ্গন রোধ এর কাজ হচ্ছে আর একদিকে ভাঙ্গন চলছে এবং কাজ বন্ধ । কিন্তু অন্যান্য প্যাকেজের কাজ চলমান । এ ব্যাপরে মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক বিষয়টি জানালে তিনি বলেন অবশ্যই আমি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে জানাবো । দ্রæত ব্যবস্থা নেওয়ার জন্য তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক আরও বলেন, ‘ মধুমতি নদী ভাঙনের বিষয়টি আমি জানি। অবশেষে কাজ শুরু করেছে, তবে পর্যায়ক্রমে বাকি কাজ করবেনা। আর যারা কাজ করবে না তারা বলি পাবে না ।