মা- দিবসে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ষ্ট্রাষ্ট

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে ঐতিহ্যবাহী আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষানুরাগী সভাপতি মোহাম্মাদ আলী রানা এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সুজন কুমার বিশ্বাসের সঞ্চালনায় আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ছাত্র-ছাত্রীদের মা অভিভাবকদের নিয়ে রবিবার সকালে মা দিবস পালিত হয় । মা- দিবসে স্বাগতম গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন-অর-রশিদ । প্রধান অতিথি হিসেবে আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান ও কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম মুরাদ । এ ছাড়া আরো বক্তব্য রাখেন শিক্ষকদের মধ্যে সহকারী প্রধান শিক্ষক পঞ্চানন কুমার দাস, সিনিয়র ইংরেজী শিক্ষক সাদেকুর রহমান , কো-অপ্ট সদস্য আরমান হোসেন বাবু, অভিভাবকদের মধ্যে মৃধা নাজিরুল ইসলাম নান্নু, শিক্ষার্থীদের মধ্যে জয়ীতা পোর্দার, শ্রেয়া দাস, আনিসা আনজুম, তাসনীম শিকদার প্রমুখ। মা -দিবস শেষে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা লাভে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ৬ষ্ট থেকে ১০ম শ্রেনীর ১০০ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি-২০২৪ প্রদান করেন ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের কাজী পরিবারের কৃতি সন্তান কাজী সুফিয়া-মোতাহার কল্যান স্ট্রাস্টের পরিচালক ও অগ্রনী ব্যাংকের সাবেক জি. এম . কাজী মমিনুল ইসলামের ছোট ভাই আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান ও কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম মুরাদ । রবিবার ১২ই মে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদানের এই অনুষ্ঠান আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান ও কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম মুরাদ । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আড়পাড়া উচ্চ বিদ্যালিয়ের ছাত্র-ছাত্রীর জন্য আজকের দিনটি অনেক আনন্দের। এ বৃত্তি প্রদান অনুষ্ঠান আমাদের সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। আমরা তাদের মাঝে একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি করতে চাই। যাতে তারা মানুষের মত মানুষ হতে পারে। অবস্থা পরিবর্তনের একমাত্র হাতিয়ার শিক্ষা। শিক্ষাই সবার মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। সফলতার জন্য শর্টকাট কোন রাস্তা নেই। যারা পড়ালেখায় ফাঁকি বাজি করবে তাদের জীবনও ফাঁকি বাজিতে পড়ে যাবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্য আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি শিক্ষানুরাগী মোহাম্মাদ আলী রানা বলেন, তোমরা আজকে যারা সাফল্য পেয়েছ তা যথেষ্ট নয়। সামনে তোমাদের জন্য তীব্র প্রতিযোগিতা অপেক্ষা করছে। তার প্রস্তুতি তোমাদের এখন থেকেই নিতে হবে। শুধু পুস্তকের লেখাপড়ায় কাঙ্খিত সাফল্য পাওয়া যাবেনা। দেশ, দেশের স্বাধীনতা, ম্ল্যূবোধ, সারা বিশ্ব সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে। দেশ ও দেশের মানুষের মঙ্গলের ব্রত তোমাদের মননে থাকতে হবে। দেশ যদি এগিয়ে যায় তাহলে আমরাও এগিয়ে যাব।



কখনও পিতা-মাতার মনঃকষ্টের কারণ হবানা। কারন, তারা সর্বোচ্চ দিয়ে তোমাদের মানুষ করেছে। তাদের ত্যাগ, তাদের পরিশ্রমকে কখনো অবমূল্যায়ন করবেনা। আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের কো-অপ্ট সেদস্য আরমান হোসেন বাবু বলেন বলেন, শিক্ষার্থীদের মোবাইল থেকে মাদকাসক্ত ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। যারা মাদকাসক্ত হয় তাদের অধিকাংশই তাদের বন্ধু-বান্ধব দ্বারা প্রভাবিত হয়ে হয়। তাই বন্ধু-বান্ধব নির্বাচন করার আগে সতর্ক থাকতে হবে। বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়। শিক্ষা সহায়তা বৃত্তি প্রাপ্ত ১০০ জনকে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের মাঝে সর্বমোট ১,২৯,০০০ টাকা বিতরণ করা হয়। এবার প্রথম সভাপতি হিসেবে মোহাম্মাদ আলী রানা ৫ জন মেধাবী ১রোল ধারী শিক্ষার্থীকে ১০০০টাকা করে নিজ হাতে পুরস্কার তুলে দেন । আগামাীতে আরও বাড়বে বলে শিক্ষা প্রতিষ্টানের আশ্বস্ত করেন । এ সময় আড়পাড়া ইউনিয়নের প্যালেন চেয়ারম্যান বাবুল হোসেন মৃধা , অভিভাবক সদস্য গন , ছাত্র-ছাত্রীর মা অভিভাবক এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।