যথাযোগ্য মর্যাদায় কামারখালী ইউনিয়নে অমর একুশে ফেব্রæয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মধুখালী প্রতিনিধিঃ
মঙ্গলবার রাজধানী ঢাকা সহ সারাদেশে অমর একুশে ফেব্রæয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। তারই ধারাবাহিকতায় কামারখালী বাজার সাবেক চেয়ারম্যান ও কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস বাবু’র অস্থায়ী অফিস কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করে এবং শহীদদের স্বরনে মাল্য দান করে কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের অমর একুশে ফেব্রæয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে ইউনিয়ন আওয়ামীলীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী আসেন কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে । এছাড়াও কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগ সহ, ছাত্রলীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, মুক্তিযোদ্ধার সন্তানরা ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
এ সময়ে কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান বিশ্বাস বাবু এর পক্ষে তারই ছোট ভাই গিয়াস উদ্দিন বিশ্বাস নান্নু, সহ-সভাপতি আতাউর রহমান মিয়া, ফরিদপুর জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের যুগ্ন সাধারন সম্পাদক বছিরুজ্জামান মৃধা লাভলু, কামরখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, কামারখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রোকন মিয়া জয়বাংলা, সাধারন সম্পাদক মিজানুর রহমান বিশ্বাস বাবলু , কামারখালী আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইলিয়াস শেখ, কামারখালী ইউনিয়নের বিশিষ্ঠ ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা জাফর আলী মোল্যা, ইউনিয়ন থেকে হারুন, শরিফুল, মুকুল, সোবহান, শান্ত সহ প্রমুখ উপস্থিত ছিলেন। পরিশেষে ভাষা শহীদদের রূহের মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠান শেষ করেন।