শহীদ প্রেসিডেন্ট মেজর (অবঃ) জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ও আড়পাড়া ইউনিয়নের বিএনপি সকল অঙ্গ সংগঠনের আয়োজনে কামারখালী ইউনিয়ন বিএনপি সভাপতি আক্কাচ আলী মৃধা’র সভাপতিত্বে ও কামারখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু এর সঞ্চালনায় বৃহস্পতিবার ৩০ শে মে কামারথালী কেন্দ্রীয় জামে মসজিদে আসর নামাজ শেষে মসজিদে শহীদ প্রেসিডেন্ট মেজর (অবঃ) জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত। উক্ত দোয়া মাহফিলে ধর্মপ্রান মুসলমান সহ জেলা যুবদলের মিরাজুল ইসলাম মিল্টন এবং বিএনপি স্থানীয় নেতৃবৃন্দ আমিরুল ইসলাম বাচ্চু, মিজানুর রহমান মুরাদ, রাবিকুল ইসলাম মৃধা রাকিব, আকরাম হোসেন সহ আরো অনেক নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। দোয়া শেষে শহীদ প্রেসিডেন্ট মেজর (অবঃ) জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি’র কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কামারখালী বাজার কেšদ্রীয় জামে -মসজিদের মুয়াজিন হাফেজ মোঃ এমদাদ হোসাইন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন কামারখালী ইউনিয়নের কৃতী সন্তান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইউছুফ হোসেন।
