সার ,বীজ কীটনাশক ,ডিজেল এর দাম কমানোর দাবিতে মধুখালীতে কৃষক সমাবেশ

মধুখালী প্রতিনিধিঃ
ইউরিয়া সারের বর্ধিত মূল্য প্রত্যাহার সহ কৃষি পণ্যে(বীজ, কীটনাশক) সহ, ডিজেল এর বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে ন্যায্য দামে কৃষি উপকরণ বিতরণের দাবি জানিয়েছে মধুখালী উপজেলা কৃষক সমিতি। শনিবার (২০শে আগস্ট-২০২২) ইং বিকেলে উপজেলার কামারখালী বাজার প্রধান গলি কামারখালী সোনালী ব্যাংক সৈয়দ আমীর আলী শপিং মলের সামনে মধুখালী উপজেলা সিপিবি সভাপতি বীরমুক্তিযোদ্ধা কেরামত আলী লাল এর সভাপতিত্বে কৃষক সমাবেশ অনুষ্টিত হয়।

এক সমাবেশে এ দাবি জানান সংগঠনটির নেতারা। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতি ফরিদপুর জেলা সমিতির সভাপতি ও জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এ্যাডঃ মানিক মজুমদার, কেন্দ্রীয় কমিটি কৃষক সমিতি’র সদস্য ও ভাঙ্গা উপজেলা সাবেক চেয়ারম্যান সুধীন সরকার মঙ্গল, কেন্দ্রীয় যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য অজিত বিশ্বাস, মধুখালী উপজেলা যুব ইউনিয়নের সভাপতি শাহ্ কুতুবুজ্জামান, সাধারন সম্পাদক মাসুদ রানা, মধুখালী উপজেলা কৃষক সমিতির সাধারন সম্পাদক নওশেরুল আলম, আড়পাড়া ইউনিয়ন মৎস্যজীবি সমবায় সমিতির সাধারন সম্পাদক গজেন্দ্রনাথ সরকার প্রমুখ। পরিশেষে বক্তরা বলেন, ‘ইউরিয়া সারের দাম বাড়িয়ে কৃষকদের আবারও সমস্যায় ফেলেছে সরকার। কৃষকরা এমনিতেই উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায় না।

এরইমধ্যে আবার সারের দাম বাড়ানো হয়েছে। এতে কৃষকদের উৎপাদনে ব্যাঘাত ঘটবে।’ বক্তারা আরও বলেন, ‘সরকার নানা উন্নয়নমূলক কাজ করছে অথচ কৃষি ক্ষেত্রে উন্নয়ন ঘটাচ্ছে না। সরকার কৃষি পণ্য উৎপাদন না করে আমদানি নির্ভর হয়ে উঠেছে। আমরা আশা করবো, সরকার কৃষিমুখী ও উৎপাদনমুখী কাজে আরও বেশি গুরুত্ব দেবে। পরে সমাবেশে বাংলাদেশ কৃষক সমিতির বিভিন্ন নেতা-কর্মীরা সহ আরও সিপিবি নেতারা সকল কৃষিপন্যের ও ডিজেলের দাম কমানোর দাবিতে ও কৃষিপন্যের দাম বৃদ্ধি ও পাটের মন ৫০০০(পাঁচ হাজার) টাকা বৃদ্ধির দাবীতে র্যালী করে কৃষক সমাবেশ অনুষ্ঠান শেষ করেন। অনুষ্টানে প্রায় ৫শতাধিক কৃষক ও নেতাকর্মীরা শরীক হন। অনুষ্টান সঞ্চালনায় ছিলেন কামারখালী কৃষক সমিতি সাধারন সম্পাদক নুর মোহাম্মাদ হোসেন।