২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
মধুখালী

সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হাকিম এর বিদায় অনুষ্ঠান-২১

মধুখালী প্রতিনিধিঃ
গন্ধখালী বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হাকিম এর অবসর গ্রহনের অনুষ্ঠান বুধবার আনুষ্ঠানিক ভাবে অত্র শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়। স্যারের হাতে অবসর পত্র তুলে দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ সামাদ মোল্যা তিনি বলেন মোঃ আব্দুল হাকিম একজন ভালো শিক্ষক ও খুবই ভালো মানুষ ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ঠ সমাজসেবক এবং কামারখালী ইউনিয়ন ৫নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য পদপ্রার্থী মোঃ মতিয়ার রহমান শেখ। আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও বিশিষ্ঠ ব্যবসায়ী এবং সমাজসেবক মোঃ আলী আজম মোল্যা সহ কমিটির সকল সদস্য, দাতা সদস্য ও ছাত্র-ছাত্রী এবং শিক্ষক মন্ডলীগন মুখ। পরিশেষে সকলের ভালোবাসায় সিক্ত হয়েছেন প্রিয় শিক্ষক মোঃ আব্দুল হাকিম সাহেব স্যার আগামী দিনের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন এবং সকলে দোয়া ও জীবনের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে অনুষ্ঠান শেষ করেন।