১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

স্বপ্ন সাফল্য ফাউন্ডেশনের উদ্যোগে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে অসহায় গরীব ও প্রতিবন্ধিদের মাঝে নতুন পোশাক উপহার

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার অরাজনৈতিক ও একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্ন সাফল্য ফাউন্ডেশন” এর উদ্যোগে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে অসহায় গরীব ও প্রতিবন্ধিদের মাঝে নতুন পোশাক উপহার দেওয়া হয়েছে। এরই আলোকে বুধবার (৯ই অক্টোবর ) প্রতিবছরের ন্যায় এ বছরও মধুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরীব ও অসহায় নারী ও পুরুষ মানুষের মাঝে শারদীয় দূর্গাপূজার উপহার হিসেবে নতুন পোশাক শাড়ী, পাঞ্জামী, লুঙ্গি, শার্ট ও থ্রি-পিচ বিতরন হয়।

এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের উপদেষ্ঠা কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমীম আখতার, কামারখালী আইটি র্ফাম এন্ড ডিজিটাল এডুকশেন সেন্টার এর পরিচালক এবং অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা জিল্লুর রহমান চৌধুরী কাজল সহ সংগঠনের সভাপতি ও প্রতিষ্ঠাতা আশরাফুল ইসলাম রাতুল ও সাধারন সম্পাদক আবিদ হোসেন, সহ-সাধারন সম্পাদক শাহারিয়া জয় , অর্থ সম্পাদক শাকিল খাঁন, শিশু স্বেচ্ছাসেবক মোহাম্মাদ মাহরুশ চৌধুরী তুর সহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ প্রমুখ।