২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি রোজঃ বুধবার
আড়পাড়া

পাড়া পাড়ের একমাত্র ভরসা বাশেঁর সাকো

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর, ভেল্লাকান্দি রামচন্দ্রপুর গ্রামের মানুষের কামারখালী বাজারে যাওয়ার একমাত্র ব্যবস্থা হলো এই বাশেঁর সাকো। নদীর কুলে মানুষের বসবাস বেশী হওয়ায় রাজধরপুর গ্রামের মাঝ দিয়ে ও পশ্চিম আড়পাড়ার মধ্যে দিয়ে সোজা কামারখালী হাটে-বাজারে ও বিভিন্ন জায়গায় যাওয়ার সোজা রাস্তা স্থানীয় সরকার সরকারী ভাবে তৈরী করে দিয়েছেন। এখন শুধু এই কয়েক গ্রামের মানুষের খাল পার হওয়ার জন্য বাশেঁর সাকোর পরিবর্তে ব্রীজ অতি জরুরী। কারন এই সাকো দিয়ে মানুষ পার হওয়া ছাড়া কিছুই পার করতে পারে না। রাস্তাটি বর্তমান জনপ্রিয় ও সহজ পথ হয়ে দাড়িয়েছে এই রাজধরপুর গ্রামের রাস্তা। তাই সরেজমিনে কর্তপক্ষ এসে মানুষের যাতায়াতের কথা চিন্তা করে ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যার মাধমে গ্রামবাসীর দাবী এই খালে অতি দ্রুত একটি ব্রীজ করা হোক।