২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

দোয়া-মাহফিল

মধুখালী  প্রতিনিধিঃ

গত ২০০৪ সনের ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং আহত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা ও ফরিদপুর- ১ আসনের সাবেক সংসদ সদস্য  মোঃ  আব্দুর রহমান এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় শনিবার মধুখালী উপজেলা যুবলীগের আয়োজনে  আড়পাড়া -কামারখালী এম.ইউ. এন. ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার হেফজ -খানায়  এক দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা যুবলীগনেতা সহ আওয়ামীলীগ এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।  সবশেষে  এতিমদের মাঝে খাবার বিতরণ করে অনুষ্টান শেষ করেন। উক্ত দোয়ার মাহফিলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ শাহিদুল ইসলাম জাহিদ। সদস‍্য, অহবায়ক কমিটি, ফরিদপুর আওয়ামী যুবলীগ শাখা। মধুখালী যুবলীগ নেতা কালিমুল ইসলাম সুজন, যুবলীগ নেতা মোঃ হেলাল হোসেন, পৌর যুবলীগ নেতা হামিদুল ইসলাম বাবুল, উপজেলা যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, পারভেজ আহম্মেদ, যুবলীগ নেতা সুবাস বিশ্বাস।”আড়পাড়া ইউনিয়ন যুবলীগ নেতা শরিফ ও ইমরান, কামারখালী ইউনিয়ন যুবলীগ নেতা টিটু ও সুজন, ডুমাইন ইউনিয়ন যুবলীগ কর্মী পিয়াস সহ অনন্যা নেতা বৃন্দ।