২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ মঙ্গলবার
মধুখালী

মধুখালীতে শিশু ধর্ষনের ঘটনাস্থল পরিদর্শন, ফরিদপুর পুলিশ সুপার

মধুখালী  প্রতিনিধিঃ 

ফরিদপুরের মধুখালী পৌরসভার ৭ নং ওয়ার্ডের ৫ বছরে শিশুকে ধর্ষনের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শিশুটির পরিবারের খোঁজখবর নেন, ফরিদপুর পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান বিপিএম।

সোমবার দুপুর ৩ টায় অসহায় পরিবারটি পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন বলেন, ইতিমধ্যে আমরা আসামী আটক করে আসামী আদালতে পাঠিয়েছি এবং নির্যাতিত শিশুটির মেডিকেল পরীক্ষা শেষ হয়েছে, একটি বিজ্ঞান ভিত্তিক তদন্ত চলছে, যতদ্রুত সম্ভব ডিএনএ প্রোফাইল শেষ হয়ে গেলে  তদন্ত কার্যক্রম শেষ করে আসামীকে বিচারে সোর্পদ করবো।

এ সময় ঘটনাস্থল পরিদর্শনে উপস্থিত ছিলেন, মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, মধুখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য সুরাইয়া সালাম, সাংবাদিকগন,  পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিল নাজমা আক্তার ও মধুখালী উপজেলা মহিলা পরিষদের  শুকলা ভৌমিক সহ আরো অনেকে।