২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
মধুখালী

মধুখালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের মধুখালীতে ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার(পিএএ) এর সাথে মধুখালী উপজেলায় কর্মরত কর্মকতা, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে উপজেলা হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আসলাম মোল্লা। বক্তব্য রাখেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা খুরশিদ আলম ভুইয়া, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খাঁন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.সুদেব কুমার দাস, কামারখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধার পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধা আবু বক্কার মোল্যা সহ প্রমুখ। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শামীম আরা’র সঞ্চলণায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ,

মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শহিদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির ধর্মবিষয়ক সদস্য আকরামুল করিম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার(পি.এ.এ) বলেন, ফরিদপুর জেলার মধুখালী উপজেলাকে একটি মডেল উপজেলা করতে সকলেই এগিয়ে আসবেন। যে যেস্থানে কর্মরত বা দায়িত্বে আছেন সে দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডে সকলে সহযোগিতা করবেন এবং সকল ভালো কাজে অংশীদার হবেন। অনিয়ম বা অন্যায় কাজের সাথে জড়িত হবেন না। দায়িত্বে অবহেলার কারনে কাউকে ক্ষমা করার সুযোগ নেই। মতবিনিময় পরবর্তী উপজেলার ৮টি কিশোর-কিশোরী ক্লাবের ৮০ জন্য কিশোরীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।পরে জেলা প্রশাসক মধুখালী পৌরসভা,ফরিদপুর চিনিকল পরিদর্শন করেন।