২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
আড়পাড়া

মধুখালী উপজেলার নবাগত নির্বাহী অফিসারের আড়পাড়া ইউনিয়ন পরিষদ ভবনের জায়গা পরিদর্শন

মধুখালী প্রতিনিধিঃ

মধুখালী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী  অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী  মধুখালী উপজেলায় যোগদান করেই  ৭-0৯-২০২১ইং তারিখে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ মধুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে  প্রদান করার সময়  পরিদর্শন কালে  ১০ নং আড়পাড়া ইউনিয়ন পরিষদ ভবনের নির্ধারিত জায়গা পরিদর্শন করেন।

এ সময় সঙ্গে ছিলেন  মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আঃ সালাম মিয়া, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন(বাবু), আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য  মোঃ নাজিরুল ইসলাম মৃধা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।