১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শুক্রবার
আড়পাড়া

অবশেষে দাবী পূরন হল এলাকাবাসীর, সরকারি ভাবে শুরু হল রাস্তা সংস্কারের কাজ

Exif_JPEG_420

মধুখালী প্রতিনিধিঃ
অবশেষে দাবী পূরন হল এলাকাবাসীর। সরকারি ভাবে শুরু হল রাস্তা সংস্কারের কাজ। আর এই কাজের দায়িত্ব পেলেন আড়পাড়া ইউনিয়ন পরিষদ। কাজটি শুভ উদ্বোধন করেন আড়পাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আড়পাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ রউফ মোল্যা। এ সময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য শেখ আবু বাহার এবি সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। জানা যায় আড়পাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বিশ্বাস পাড়ার এই রাস্তাটি দীর্ঘ দিন থেকে বেহাল অবস্থায় পরে ছিল। রাস্তা দিয়ে রোজ স্কুলের ছেলেমেয়ে সহ শত শত মানুষ যাতায়াত করেন। তাদের পদে পদে সমস্যায় পরতে হচ্ছিল। অবশেষে গ্রামবাসীদের সমস্যার কথা মাথায় রেখে এগিয়ে আসে আড়পাড়া ইউনিয়ন পরিষদ। যার জেরে খুশী এলাকার মানুষ। জানা যায় মরহুম ডাঃ কাজী আক্তার হোসেন এর বাড়ী থেকে সোজা পূর্বদিকে ১২০০ মিটার রাস্তা মেরামতের মাটির কাজ হবে।