২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ বৃহস্পতিবার
আড়পাড়া

আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত মোঃ আশরাফুল ইসলাম জিহাদ

কামারখালী প্রতিনিধিঃ

বর্তমান আড়পাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনার জন্য  ম্যানেজিং কমিটির  মেয়াদ শেষ হয়ে গেছে । এই লক্ষে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা ও নতুন  ম্যানেজিং কমিটি গঠন করার লক্ষে গত বৃহস্পতিবার (0৯-০৯-২০২১)ইং তারিখ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে এডহক কমিটির অনুমোদন হয়েছে। এই এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে আড়পাড়া শিকদার পরিবারের শিক্ষানুরাগী  এবং আড়পাড়া ইউনিয়নের মরহুম আলতাফ শিকদারের একমাত্র কৃতি সন্তান মোঃ আশরাফুল ইসলাম জিহাদ।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করেন এবং মেধাবী ছাত্র ।  তিনি বর্তমান সদস্য বাংলাদেশ ত্রান ও সমাজ কল্যান  উপ কমিটি বাংলাদেশ আওয়ামীলীগ। আশা করা যায় এবার তার সু পরিকল্পনা ও কর্মদক্ষতা দিয়ে  আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের  প্রতিটি বিভাগে উন্নতি সাধন করবে। এই জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।