১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি রোজঃ শুক্রবার
আড়পাড়া

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আড়পাড়া ইউনিয়নের ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

মধুখালী প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডঃ লিয়াকত শিকদার আয়োজনে আড়পাড়া ইউনিয়নের দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ই এপ্রিল-২৩) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান ফরিদপুর -১আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডঃ লিয়াকত শিকদার। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখা হাসিনার নির্দেশ মেনে গরিবদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।প্রধানমন্ত্রীর প্রতিটি সময়োপযোগী পদক্ষেপের ফলে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছ। তাই শেখ হাসিনার প্রতিটি নির্দেশ আমাদেরকে মেনে চলতে হবে। তাহলে বাংলাদেশ পথ হারাবে না সকল প্রকার উন্নয়ন সম্ভব।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার নির্দেশনা মেনে আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে। এ ছাড়া আরও বক্তব্য দেন আড়পাড়া ইউনিয়নের সহ-সভাপতি বাবর আলী শিকদার, সাধারন সম্পাদক আঃ রউফ মৃধা, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল-মামুন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আতিয়ার রহমান মিয়া, বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রাহাদুল আক্তার তপন, মধুখালী সরকারী আইন উদ্দিন কলেজের সাবেক জিএস, শাহরিয়ার রুমি রনি, যুবলীগের মৃধা মাহফুজুর রহমান, সেলিম রহমান সুমন, রেজা শিকদার, সমাজসেবক শহিদুল ইসলাম, ছাত্রলীগের শেখ আকাশ সহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন আড়পাড়া ইউনিয়নের বারবার নব-নির্বাচিত চেয়ারম্যান বদরুজ্জামান বাবু ও সঞ্চালনায় ছিলেন আড়পাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ শিকদার ।