কামারখালী বাজারে বীরমুক্তিযোদ্ধা অরুন সরকার মার্কেট স্থাপিত করার প্রস্তুতি

কামারখালী প্রতিনিধিঃ
সাধ আছে, সাধ্য আছে কিন্তুু ইচ্ছা নাই। তারই আলোকে স্বাধীনতা যুদ্ধের পর আজও পর্যন্ত পড়ে আছে অরুন সরকার এন্ড গং এর জায়গা জমি। বাংলাদেশ রেলওয়ে চালু হয়ে আবার মধুখালী ভায়া কামারখালী হয়ে মাগুরা জেলায় বিস্তার লাভ করবে। এর ফলে কামারখালী বাজারের প্রধান গলির দোকান পাট ঘরবাড়ী ভেঙ্গে যাবে আর বাজার ছোট হয়ে যাবে। তারই লক্ষে বাজার শ্রীবৃদ্ধি করার জন্য কামারখালী বাজারে সরকার প্রজন্মের সন্তানরা সিদ্ধান্ত নিয়েছে কামারখালী বাজারে তাদের নিজস্ব জমিতে মার্কেট হবে।

এর ফলে সরকারের স-মিল বর্তমান জায়গা থেকে সরিয়ে আলম ব্রাদাস এর আবাসিক ভবনের দিকে রাজধরপুর- ফুলবাড়ী অভিমুখে স্থাপিত হবে। আর এই জায়গায় বিশাল ডিজাইনের সরকার মার্কেট স্থাপন করা হবে। ফলে মার্কেট এর ডিজাইন শুরু করার কার্যক্রম চলছে। ডিজাইন ও মার্কেট নির্মানের জন্য সিনারজি ডেভেলপমেন্ট লিঃ কাজ করছে। আশা করি অল্পদিনের মধ্যে মার্কেট এর কাজ শুরু হবে। যারা মার্কেটে দোকানপাট অফিস ভাড়া নিতে ইচ্ছুক । তারা নিম্ন ঠিকানায় যোগাযোগ করুনঃ যোগাযোগঃ বীরমুক্তিযোদ্ধা অরুন কুমার সরকার এন্ড সন্স গং, কামারখালী বাজার, মধুখালী, ফরিদপুর। মোবাইল-০১৯১৮৩৫৫৮৫৬