২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি রোজঃ বুধবার
ডুমাইন

শোক সংবাদ, বেগম আশরাফুন্নেছা আর নেই

কামারখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের বসবাসকারী এবং ডুমাইন ইউনিয়নের ভেল্লাকান্দী গ্রামের সম্ভ্রান্ত মোল্যা পরিবারের কৃতি সন্তান এবং কামারখালী বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী মরহুম মৌলভী বেলায়েত হোসেন মোল্যার সহধর্মিনী এবং বিশিষ্ঠ সমাজসেবক ও  কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের রাজনীতিবিদ মোঃ একরাম হোসেন তপন এর মা 

বেগম আশরাফুন্নেছা গত বৃহস্পতিবার (০১-০৭-২০২১) ইং তারিখ সকাল ৮.০৫ মিনিটের সময় ঢাকা গ্রীন লাইভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্য জনিত কারনে মারা যান (ইন্না লিল্লাহি—-রাজেউন)। মৃত্যুকালীন সময়ে তার বয়স হয়েছিল প্রায় ৮৫বছর। তিনি ৪ ছেলে এবং ৪ মেয়ের জননী ছিলেন। এর মধ্যে বর্তমান  ২ ছেলে ও ৩ মেয়ে, ছেলে বউ, নাতী-নাতনী এবং অনেক গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কামারখালী কেন্দ্রীয় জামে মসজিদ এবং গ্রামের ভেল্লাকান্দী জামে মসজিদে রাত ৮টায় জানাযা শেষে ভেল্লাকান্দী পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়। তার আত্মার শান্তি জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থী।

11 thoughts on “শোক সংবাদ, বেগম আশরাফুন্নেছা আর নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *