বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুশি ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মধুখালী প্রতিনিধিঃ
বছরের প্রথম দিন রবিবার ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই প্রথম দিনে নতুন বই পেয়ে খুশি । রবিবার (১ জানুয়ারী -২০২৩ বেলা সাড়ে ১১টার দিকে বই বিতরণের উদ্বোধন করেন ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন। বই বিতরনের আগে অত্র স্কুলের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকমন্ডলীদের উদ্যেশে গুরুত্বপূর্ণ কথাবাত্রা বলেন ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল, সহকারী প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস,


বিদ্যালয়ের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম ফকির, কো-অপ্ট সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল খায়ের মোল্যা, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আঃ কুদ্দুস মোল্যা প্রমুখ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ভেল্লাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কামরুল আহসান মামুন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেজাওয়ানুল ইসলাম , ইউ.পি. সদস্য মোঃ কেরামত আলী নকীব , মোঃ হাবিল হোসেন, অভিভাবক সদস্য মোঃ আজিজুর রহমান , সমাজসেবক মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস লিপটন বিশ্বাস প্রমুখ। এ ছাড়া মধুখালী উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে।