২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
কামারখালী

কামারখালী ইউনিয়নে আলাদাভাবে শেখ রাসেল এর ৫৮তম জন্ম দিন ও জাতীয় রাসেল দিবস পালন

কামারখালী প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্ম দিন ও জাতীয় রাসেল দিবস সোমবার সকালে কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ শাহাদত হোসেন সাবু এর সভাপতিত্বে কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মুজিব আদর্শের সৈনিক মোঃ মাহাবুুব হাসান টিটোর আয়োজনে মাগরিব নামাজ বাদ কামারখালী ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে কামারখালী বাজার তার অস্থায়ী অফিস কার্যালয়ে শেখ রাসেল এর ৫৮তম জন্ম দিন ও জাতীয় রাসেল দিবস পালন করা হয়। সকলের সামনে শেখ রাসেল সম্পর্কে আলোচনা ও রাসেল এর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ মাহাবুব হাসান টিটো , কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ শাহাদত হোসেন সাবু । আলোচনা শেষে কেক কেটে ও দোয়া মোনাজাতের মাধ্যমে মিষ্টি বিতরন করে শেখ রাসেল এর ৫৮তম জন্ম দিন ও জাতীয় রাসেল দিবস পালন অনুষ্টান শেষ করেন।