কামারখালী ইউনিয়নে আকাশ ফুটবল ট‚র্নামেন্টের ফাইনাল খেলা

মধুখালী প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেল এর ৫৮তম জন্ম দিন ও জাতীয় রাসেল দিবস পালন মাস উপলক্ষে যুব সমাজকে মাদকমুক্ত ও সকল প্রকার অপকর্ম থেকে দুরে রাখার জন্য কোমরপুর গ্রামের সমাজসেবক ও ৫নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য পদপ্রার্থী এবং গন্ধখালী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ মতিয়ার রহমান শেখ এর সভাপতিত্বে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মধ্যে কোমরপুর ইয়াং এ্যাকটিভ ক্লাব উদ্যোগে সালামতপুর মধুমতি নদীর ধারে কৃষক একাদশ বনাম ব্যবসায়ী দলের মধ্যে এক বিশাল প্রতিযোগীতামূলক ফুটবল ট‚র্নামেন্ট ফাইনাল খেলা-২০২১্ ইং অনুষ্টিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মধুখালী উপজেলা বি.এন.পি সভাপতি মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান, সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, বিশিষ্ট সমাজ সেবক ও চেয়ারম্যান প্রার্থী মোঃ মাহবুব হাসান টিটো,
কামারখালী ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আক্কাস আলী মৃধা, কামারখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আঃ ছাত্তার মোল্যা, কামারখালী ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হাফিজুর রহমান মোল্যা, কামারখালী ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য জোহরা আকরাম, কোমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ ওলিয়ার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শেখ আঃ রাজ্জাক লিটন, মোঃ নাছির, শ্রী বলাই, বিশিষ্ট সমাজসেবক মোঃ রজব আলী, মোঃ মন্নু, মোঃ খবির হোসেন, মোঃ ইউনুচ আলী মোল্যা, কামারখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউ.পি. সদস্য মোঃ রবিউল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ। রেফরীর দায়িত্বে ছিলেন মোঃ মতিন হোসেন, ধারাভাষ্য বিবরনীতে ছিলেন মোঃ বকুল শেখ । সার্বিক সহযোগীতায় ও ব্যবস্থাপনায় ছিলেন ইয়াং এ্যাকটিভ ক্লাবের সভাপতি শেখ মোঃ ওমর ফারুক, সাধারন সম্পাদক এস এম ওমর আলী এবং সদস্য সহ যুবসমাজ বৃন্দ। খেলায় কৃষক দল ৩-১ গোলে ব্যবসায়ী দলকে পরাজিত করে জয়লাভ করেন। খেলাটি সুন্দর ও মনোরম পরিবেশে দর্শকেরা উপভোগ করেন। সবশেষে প্রধান অতিথি কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) ও অন্যান্য বিশেষ অতিথি মাধ্যমে বিজয়ীদের ও রানার্স- আপদের মাঝে এবং খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরন করে অনুষ্টান শেষ করেন। খেলায় কোন প্রকার বিশৃংখলার সৃষ্ঠি হয় নাই। ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের পুরস্কার দেওয়া হয়।