ফরিদপুর-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে এমপি প্রার্থী ঘোষণা করলেন এমএম মোশাররফ হোসেন

মধুখালী প্রতিনিধি ঃ
আগামী সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে এমপি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলার আওয়ামী লীগের সভাপতি এম. এম. মোশাররফ হোসেন মুসা মিয়া। ২৯শে আগষ্ট মঙ্গলবার বিকেলে কামারখালী বাজার কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস বাবু এর ঘরে নির্বাচনী এক মতবিনিময় সভা অনুষ্টিত । কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান বিশ্বাস বাবু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী টার্গেট এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা পরিষদের বর্তমান সহ তিনবারের সফল জনপ্রিয় চেয়ারম্যান ও উপজেলার আওয়ামী লীগের সভাপতি এম. এম. মোশাররফ হোসেন মুসা মিয়া।
মতবিনিময় সভায় বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন মুসা মিয়া বলেন, চার যুগের বেশি সময় ধরে তৃণমূল থেকে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছি। জীবনের এই দীর্ঘ সময় অতিক্রম করে আগামী সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে আমার দলের থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্্য কন্যা শেখ হাসিনার কাছে নমিনেশন চাইবো।আমার চাওয়া থাকবে এলাকার তৃণমূলে যাহারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছে দল তাদের মূল্যয়ন করবে। মাননীয় নেত্রীর নিকট আমার এটাই প্রতাশ্যা। তিনি আরোও বলেন আমার নেত্রী মানবতার মা বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিবেন আমি সেটি সাদরে গ্রহণ করবো। নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, নেত্রীর সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। পরিশেষে সবার নিকট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উন্নয়নের কথা সবার নিকট প্রচার করেন।
এ সময় সঙ্গে ছিলেন তার সঙ্গে বোয়ালমারী, মধুখালী এবং আলফাডাঙ্গা উপজেলার নেতৃবৃন্দ প্রমুখ। পরিশেষে কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান সভাপতি কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এম.এ. মান্নান মন্নু, প্রবীন রাজনীতিবিদ গোলাম রসুল ও কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী নিয়ে মত বিনিময় সভা সাফল্যে মন্ডিত করে তোলেন। এ ছাড়া ডুমাইন ইউনিয়নে সংসদীয় নির্বাচনী বিষয়ে মতবিনিময় সভা অনুস্টিত হয়েছে।