২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিতকে কেন্দ্র করে মধুখালীতে শিক্ষা প্রতিষ্টান তালা, শিক্ষক মন্ডলীকে লাঞ্চিত ও মারপিট

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে দয়ারামপুর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিতকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন হামলা করে স্কুল তালা, শিক্ষক মন্ডলীকে লাঞ্চিত ও মারপিট করার সংবাদ পাওয়া যায়। সংবাদ শুনে সোমবার সকালে স্কুলে গিয়ে সত্যতা পাওয়া যায়। দেখা যায় স্কুল তালা ও শিক্ষকমন্ডলী মারধর খেয়ে ভয়ে এদিক ওদিক আতংকে আছে। পরে সংবাদ পেয়ে প্রশাসন এলে প্রধান শিক্ষক মোঃ বাবুল হোসেন মীর ও তার শিক্ষকমন্ডলী নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ পারমিস সুলতানা এবং মধুখালী থানার এস.আই. মোঃ মাসুদ রানা’র নিকট বলেন রবিবার ভোটের মাধ্যমে ম্যানেজিং কমিটির সদস্যেদের ভোটের মাধ্যমে মোঃ আমজাদ হোসেন বিশ্বাস সভাপতি পদে নির্বাচিত হন।

এরপর সোমবার সকালে প্রতিপক্ষ বর্তমান সভাপতি পদে মোঃ জাহাঙ্গীর হোসেন খাঁন এর পক্ষের লোক মোঃ আকরাম হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফজলুল হোসেন, ইউ.পি. সদস্য মোঃ ফরিদ হোসেন সহ আরো অনেকে এসে আমার স্কুল প্রতিষ্টান তালা ও স্কুলের শিক্ষক মন্ডলী মোছাঃ পাপিয়া খাতুন, শিখারানী বকসি, অফিস সহকারী মোঃ সালাউদ্দিন সহ আরো অনেকের লাঞ্চিত করে ও মারপিট করে ভয়ভীতি দেখাইয়া স্কুল থেকে তাড়িয়ে দেয়। সত্যতা পেয়ে এর পেক্ষিতে উপজেলা প্রশাসন ইউ.পি. সদস্য মোঃ ফরিদ হোসেন, মোঃ ফজলুল হক ও মোঃ ইমদাদুলকে গ্রেফতার করে নিয়ে যায়।

বিশ্বস্তসূত্রে জানা যায় দয়ারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবুল হোসেন মীর এদের নাম সহ আরো অনেকের নামে সুষ্ট ন্যায় বিচার পাবার আশায় ও শিক্ষা প্রতিষ্টান রক্ষার জন্য মধুখালী থানায় অভিযোগ করবেন বলে জানা যায়।