১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শুক্রবার
কামারখালী

নদী ভাঙ্গনের ঝুঁকিতে বীরশ্রেষ্ঠ যাদুঘর ও নদী ভাঙ্গন এলাকা এবং নদী বাধ এলাকা পরিদর্শন পানি উন্নয়ন বোর্ডের এস.ও শশাংক কুমার বিশ্বাস

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গড়াই ও মধুমতি নদীর ভাঙ্গনের চরম হুমকির মুখে সালামতপুর বর্তমান রউফ নগর গ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আঃ রউফ স্মৃতি যাদুঘর এবং ইউনিয়নের অন্যান্য নদী ভাঙ্গন গ্রাম এবং নদী ভাঙ্গন বাধের চলমান কাজ রাজধরপুর এলাকা মঙ্গলবার পরিদর্শন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বোয়ালমারী পওর উপ-বিভাগের এস.ও. শশাংক কুমার বিশ্বাস । সঙ্গে ছিলেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু), বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বোয়ালমারী পওর উপ-বিভাগের কার্য-সহকারী মোঃ মামুনুর রহমান (মামুন), মধুখালী উপজেলা বন-বিভাগের মোঃ আজমল হোসেন এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। পরিশেষে পরিদর্শন কালে তিনি বলেন সরকারী ভাবে পর্যায়ক্রমে নদী বাধের ব্যবস্থা করা হবে।