১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শুক্রবার
ডুমাইন

মধুখালীতে দূর্বৃত্তরা লিচু গাছ উপড়ে ফেলেছে

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর মাঠে আলিফ মোল্যার কলাবাগানে লাগানো লিচু গাছ উপড়ে ফেলেছে। সংবাদ পেয়ে শুক্রবার সরেজমিনে গিয়ে গাছ উপড়ে ফেলা দেখা যায়। এই বিষয়ে জমির মালিক আলিফ মোল্যা বলেন আমি আমার কলা বাগানে লিচু গাছের চারা লাগিয়েছিলাম বুধবার সকালে কলা বাগান দেখতে এসে দেখি আমার ১৪টি লিচুর গাছ উঠানো। তবে কে বা কাহারা উঠাইয়াছে আমি দেখি নাই। এ ব্যপারে নিশ্চিন্তপুর গ্রামের ইউ.পি. সদস্য মোঃ ইদ্রিস আলী মোল্যা ও মোঃ দেলোয়ার হোসেন এর নিকট জানতে চাইলে তারা বলেন আমরা সংবাদ পেয়ে সরেজমিনে কলা বাগানে গিয়ে দেখি লিচরু চারা গাছ উঠানো তবে কে বা কাহারা উঠাইয়াছে তা বলতে পারবো না।

বিষয়টি ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম বলেন বিষয়টি আমার নিকট কেহ আমাকে বলেনি তবে এলে খতিয়ে দেখা হবে এবং কেহ দোষী সাব্যস্থ হলে এবং আমার কাছে বিচার এলে উপযুক্ত বিচার করা হবে। বিষয়টি মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলভীর রহমান বলেন আমি লিচু গাছ উঠানোর বিষয়টি শুনেছি। আমার উপ-সহকারী কৃষি কর্মকর্তা জমিতে যাবে। উপযুক্ত প্রমান পেলে গাছ উঠানো দূর্বৃত্তদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করা হবে। তবে উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রফুল্ল কুমার বালা বলেন শত্রæতামূলক লিচুর চারা উঠাইয়াছে তবে কে বা কাহারা উঠাইয়াছে জমির মালিক তা বলতে পারেনা।