১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি রোজঃ শুক্রবার
কামারখালী

কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় নমিনেশন কিনলেন যারা

মধুখালী প্রতিনিধিঃ
কামারখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনে রবিবার যারা বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় নমিনেশন কিনলেন তারা হলেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস(বাবু), সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মোঃ লুৎফর রহমান, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, যুবলীগ নেতা ও মুজিব আদর্শের সৈনিক মাহ্বুব হাসান টিটো এবং মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক ইনামূল হক মাহাবুব।

জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) এর দলীয় নমিনেশন কেনার সময় সঙ্গে ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, সাংগঠনিক সম্পাদক এম.এম. বাবুল আক্তার, প্রচার সম্পাদক মোঃ আতিয়ার রহমান মিয়া, সহ -দপ্তর সম্পাদক মোঃ আঃ রাজ্জাক রাজা, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা মোঃ মতিয়ার রহমান মোল্যা, মধুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রবিন মোল্যা, সাংগঠনিক সম্পাদক রাজিব সাহা, কামারখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ আঃ ছাত্তার মোল্যা, শ্রমিকলীগের সভাপতি গোলাম আলী, মোঃ আসাদুজ্জামান পান্না সহ পলাশ বিশ্বাস এবং আরো অনেকে।

সাবেক লুৎফর রহমান এর নমিনেশন কেনার সময় সঙ্গে ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রতন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক এম.এম. বাবুল আক্তার, প্রচার সম্পাদক মোঃ আতিয়ার রহমান মিয়া সহ আরো অনেকে।

মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট এর নমিনেশন কেনার সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আঃ সালাম মিয়া, সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক, সহ-দপ্তর সম্পাদক মোঃ আঃ রাজ্জাক রাজা সহ মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ অনিক মোল্যা, কামারখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আশেক মোহাম্মাদ শান্ত, শহিদ, রুহোল, ফারুক ও আরো অনেকে।

মাহাবুব হাসান টিটোর নমিনেশন কেনার সময় সঙ্গে ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রতন কুমার দাস, সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, প্রচার সম্পাদক মোঃ আতিয়ার রহমান মিয়া, সহ -দপ্তর সম্পাদক মোঃ আঃ রাজ্জাক রাজা, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শাহ মোঃ ফারুক হোসেন, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ সাহাদত হোসেন সাবু, আওয়ামীলীগ নেতা মোঃ আবু জাফর মোল্যা সহ আরো অনেকে।

ইনামূল হক মাহাবুব এর নমিনেশন কেনার সময় সঙ্গে ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আঃ সালাম মিয়া, সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক, সহ-দপ্তর সম্পাদক মোঃ আঃ রাজ্জাক রাজা, যুবলীগ নেতা জুয়েল শেখ সহ আরো অনেকে প্রমুখ।