১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি রোজঃ শুক্রবার
আড়পাড়া

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক সহযোগী অধ্যাপক রেজভী জামান

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক মরহুম সামসুজ্জামান ধলা মাস্টারের বড় ছেলে ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান জ্ঞানের আলো ট্রাস্ট এর উদ্যোগে জেলা ব্যাপী জরিপের মাধ্যমে কলেজ ও উচ্চ শিক্ষা পর্যায়ে ফরিদপুর ২০২১ সালে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।

তিনি মঙ্গলবার ফরিদপুর জেলা প্রশাসন কার্যালয় থেকে জেলা প্রশাসক অতুল সরকার এর হাত থেকে সম্মাননা পদক ক্রেষ্ট, সনদপত্র গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মাদ সাইফুল কবির সহ প্রমুখ। এ বিষয়ে রেজভী জামান বলেন তিনি শিক্ষা জীবনে গুরুত্বপূর্ন অবদানের জন্য যে সম্মাননা পদক ও সনদপত্র পেয়েছেন তিনি প্রতিষ্ঠান সহ সকলের নিকট চিরকৃতজ্ঞ।