৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
মধুখালী

মধুখালীতে প্রতিবন্ধী ভাতার বই বিতরণ

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালীতে শারীরিক প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর আড়াইটাই উপজেলা চেয়াম্যানের কার্যলয়ে উপজেলার রায়পুর ইউনিয়নের দীঘলিয়া গ্রামের মোঃ খলিল শেখের ছেলে শারীরিক প্রতিবন্ধী মোঃ শাহজাহান শেখের হাতে একদিনের মধ্যে প্রতিবন্ধী ভাতার বইটি তুলে দেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরঙ্গ চন্দ্র মন্ডল, উপজেলা আনসার ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপক মোঃ বুলবুল আহম্মেদ। শারীরিক প্রতিবন্ধী শাহজাহান শেখ ভাতার বইটি হাতে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।