২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
মধুখালী

বিজয় দিবসের অনুষ্ঠান দেখতে এসে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রইচননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে যাত্রীবাহী বাসের চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছত্রীর নাম সাজেদা পারভীন (১২)। সে উপজেলার রায়পুর ইউনিয়নের দামোদরদী গ্রামের বকুল শেখের কন্যা। দ্রæতগামী এম এম পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-৪৬৮৩) নামের একটি যাত্রীবাহী বাসের চাপায় এ স্কুলছাত্রীর মৃত্যু হয়। ওই স্কুলছাত্রী এ বছর দামোদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি থেকে উত্তীর্ণ হয়। মধুখালী রইচননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে চেয়েছিল সে। গ্রামের অন্য ছাত্রীদের সঙ্গে বৃহস্পতিবার বিজয় দিবসের অনুষ্ঠান দেখতে আসে। পরে ভতির্ –ইচ্ছুক বিদ্যালয় দেখতে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ওই বাস আটক করেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে সাজেদা পারভীন ফুপাতো বোনের সঙ্গে মধুখালী উপজেলা সদরে ১৬ ডিসেম্বরের অনুষ্ঠান দেখতে এসে সড়ক দুর্ঘটনার প্রাণ হারায়।