২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
ডুমাইন

মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে পাকা রাস্তা ধস, পথ চলাচলে বিপদজনক

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের গড়িয়াদহ মোড় হতে বালিয়াকান্দি যাওয়ার পাকা রাস্তা ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের সামনে জীবন ভৌমিক এর বাড়ীর সামনে পুকুরের পাড় ধসে রাস্তাটি চলাচলে বিপদজনক হয়ে গেছে। দিনে এবং রাতে যানবাহনে যে কোন সময় পথচারীদের ও স্কুলের ছাত্রী-ছাত্রীদের প্রানহানি ঘটতে পারে যে কোন উপায়ে। সংবাদ শুনে সরেজমিনে গিয়ে দেখা ও জানা যায় রাস্তার ধারে পানি ভর্তি পুকুর থাকায় এবং পুকুরের পাড়ে লাগানো গাছগুলো গতদিনে অনাবৃষ্ঠি ও ঘূর্নিঝড়ের কারনে ধসে পড়ে রাস্তার এই অবস্থা হয়েছে। যা পথ চলাচলে চরম ঝুকিপূর্ণ এবং বিপদজনক। এ ব্যপারে পথচারী ও এলাকাবাসীর স্থানীয় প্রশাসন ও উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের নিকট দাবী অচিরেই বর্তমান পেক্ষাপট দেখে এই রাস্তাটি মেরামত ও রাস্তার ধারে যত পুকুর আছে ভরাট করার ব্যবস্থা করা হোক।