২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
ডুমাইন

ডুমাইন ইউনিয়নে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
মাহে -রমজান শেষে ঈদুল-ফিতরের আনন্দ উপভোগ করার পর ঈদ পরবর্তী আরও আনন্দ উপভোগ করার এবং যুব সমাজের আরও আনন্দ দেওয়ার জন্য ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে ডুমাইন আদর্শ পল্লী উন্নয়ন সমিতির আয়োজনে সোমবার অনুষ্ঠিত হয়ে গেল এক প্রীতি ফুটবল ম্যাচ। খেলায় অংশ গ্রহন করে .চাকুরীজীবী একাদশ বনাম ডুমাইন স্থানীয় যুবসমাজ একাদশ.। টানটান উত্তেজনার মাধ্যমে খেলায় জয়লাভ করে স্থানীয় যুবসমাজ একাদশ। খেলাটি উপভোগ করার জন্য মাঠে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক দর্শক। তাদের করতালিতে মুখরিত হয়ে উঠে গোটা মাঠ। ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করায় খেলাটি পূর্ণতা লাভ পায়। উক্ত খেলায় উপস্থিত ছিলেন ডুমাইন আদর্শ পল্লী উন্নয়ন সমিতির সভাপতি মোঃ তারিকুল ইসলাম সার্জেন্ট , সহ-সভাপতি শহিদুল ইসলাম , সাধারণ সম্পাদক এস এম সোহাগ ।

, এছাড়াও আরও উপস্থিত ছিলেন ভেল্লাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল আহসান মামুন , ক্রীড়াবিদ ও সমাজসেবক , এবং বিশিষ্ট ব্যবসায়ী রেজওয়ানুল ইসলাম, সমাজসেবক হারুন-উর-রশীদ লিংকন, মোস্তাফিজুর রহমান পলাশ , তিতাস, অ্যাডভোকেট মাহবুবুল হাসান চুন্নু , শাহ মঈন জাহান সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ। উক্ত খেলায় ধারাভাষ্যকার ছিলেন এম. তোফায়েল আহমেদ । খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটি’র সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুম পারভেজ ও সাংগঠনিক সম্পাদক সুভাষ বিশ্বাস। উক্ত খেলায় রেফারি ছিলেন সবার সুপরিচিত আঃ হক হকা । সবশেষে সকলের উপস্থিতিতে অত্যান্ত মনোমুগ্ধ কর পরিবেশের মাধ্যমে শেষ হয়ে গেল প্রীতি ফুটবল ম্যাচ।