২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
কামারখালী

কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের ঘরোয়া বৈঠকে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগম কৃক

মধুখালী প্রতিনিধিঃ
আসছে আগামী ৫ই জানুয়ারী-২২ইং সন কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাাচনে নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) কে বিজয় করার লক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় কামারখালী নির্বাচনী অফিসে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগম কৃক এর আকস্মিকভাবে আগমন ঘটে এবং এক ঘরোয়া বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে তিনি সকল ভোটারের উদ্যোশে বলেন নৌকা বিজয়ের কোন বিকল্প নাই। তিনি আরও বলেন সকল প্রকার দ্বিধা-দ্বন্ধ ভ‚লে গিয়ে, সকল প্রকার দোষ ত্রুটি ক্ষমা করে দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাধে কাধ মিলে নৌকা প্রতিকে আগামী ৫তারিখে ভোট দিয়ে নৌকার প্রার্থী মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) বিজয় করার জন্য জোরালো আহবান জানান।