২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ঘোড়া প্রতীকের ঘরোয়া বৈঠক

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচন আগামী-২০২২ইং সনের ৫ই জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে মোঃ ফরিদুল ইসলাম ফরিদ এর সভাপতিত্বে কামারখালী বাজার তার মুদি দোকানের সামনে ঘোড়া প্রতিকের নির্বাচন সুষ্ঠ ও সুন্দর পরিচালনার ক্ষেত্রে এবং বিজয়ের লক্ষে একটি ঘরোয়া বৈঠক অনুষ্টিত হয়। বৈঠকে নির্বাচন সুষ্ঠ ও সুন্দর পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কথাবাত্রা বলেন শিক্ষক শামীম মোল্যা সহ আরো অনেকে। সবশেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ম শেখ হাসিনার প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং তার প্রতিটি নির্দেশ গনতন্ত্রের অধিকার রক্ষার জন্য ধন্যবাদ জানিয়ে স্বতন্ত্র প্রার্থী মোঃ জাকির শেখ এর ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিজয়ের আশা রেখে ঘরোয়া বৈঠক শেষ করেন।