কামারখালীতে ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন-২০২২

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা ছাত্রদলের অন্তর্গত কামারখালী, আড়পাড়া এবং ডুমাইন ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে শনিবার সন্ধ্যায় কামারখালী বাসষ্টান্ডে কেক কেটে ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ ওমর ফারুক, মধুখালী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মৃধা নাজিরুল ইসলাম নান্নু, মধুখালী উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক বাধন মন্ডল, উজ্জল মোল্যা, কামারখালী বীরশ্রেষ্ঠ আঃ রঊফ সরকারী কলেজ শাখার ছাত্রদলের সদস্য সচিব শিবলু মৃধা, কামারখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম, কামারখালী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ ওমর ফারুক। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেত্রবৃন্দ প্রমুখ।