২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

মধুখালীতে দূবৃত্তরা কতৃক পিয়াজের মুড়িকাটা ও দানার ব্যাপক ক্ষতি প্রায় ২লক্ষ টাকা

মধুখালী প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কসুন্দি গ্রামের কতিপয় কৃষকের পিয়াজের মুড়ি কাটা ও দানার দূবৃত্তরা ব্যাপক ক্ষতি করেছে। সংবাদ শুনে রবিবার বিকালে কসুন্দি মাঠে গিয়ে সত্যতা পাওয়া যায়। দেখা যায় মুড়িকাটা ও পিয়াজের দানা প্রায় ৫জন কৃষকের প্রায় ৭০শতাংশ ক্ষেত নষ্ট করেছে। এ ব্যপারে ক্ষতিগ্রস্থ কৃষক সুজন বাড়ই, মনো মজুমদার, নির্মল বালা, মুরাদ শেখ, লালচান শেখ এর সাথে কথা বলে জানা যায় তারা বলেন আমাদের প্রায় ২লক্ষ টাকার ফসলের ক্ষতি হয়েছে তবে কে বা কাহারা করেছে আমরা বলতে পারবো না।

তারা আরও বলেন ৫তারিখ নির্বাচনের পরের দিন ক্ষেতে এসে দেখি আমাদের এত বড় সর্বনাশ করেছে। এ বিষয়ে নব নির্বাচিত ২নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য মোঃ আলমগীর হোসেন মোল্যাকে কৃষকরা তাদের ক্ষতির বিষয় অবগত করেছেন এবং ইউ.পি. সদস্য ক্ষতিগ্রস্থ ক্ষেতের ফসল পরিদর্শন করেন। পরিশেষে জানা যায় ক্ষতিগ্রস্থ কৃষকরা প্রশাসনের অবহিত করবেন।