৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
মধুখালী

মধুখালী প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
“মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাঁচান” স্লোগানে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ফরিদপুর চিনি কল স্কুল মাঠে মধুখালী প্রিমিয়ার লীগ (এমপিএল) টি-২০ ক্রিকেট ১৬ দলীয় টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। এমপিএল ক্রিকেট লীগের আয়োজক কমিটির আহবায়ক মো. নাছির উদ্দীন ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের আয়োজনে খেলায় বিশেষ অতিথির মধ্যে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগের সদস্য শহিদুল ইসলাম জাহিদ,

আনজুম ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, ফরিদপুর চিনিকলের প্রধান শিক্ষক মো. আকিদুল ইসলাম, শিক্ষক সমিতি সভাপতি মীর নাজমুল, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান প্রমুখ। খেলায় এবিসিডি উর্ণা হাউজ ২০ ওভারে ২১৪ রানের বিপরীতে মহিষাপুর বার্ণ বয়েজ ৯৭ রানে অলআউট হয়ে যায়। মহিষাপুর বার্ণবয়েজ একাদশকে ১১৭ রানে হারিয়ে এবিসিডি উর্ণা হাউজ একাদশ চ্যাম্পিয়ন হয়। পরে খেলা শেষে অতিথিগণ চ্যাম্পিয়ন দলকে ফ্রিজ ও রানার্সআপ দলকে এলইডি টিভি পুরষ্কার তুলে দেন। তানজির হুসাইন ম্যান অফ দ্যা ম্যাচ ও সাইফুল ইসলাম ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হন।