২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
মধুখালী

ফরিদপুরের শ্রেষ্ঠ ওসি শহিদুল ইসলাম

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধ্যে মধুখালী থানার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা হলেন (ওসি) মো. শহিদুল ইসলাম। রোববার ফরিদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়। ফরিদপুর জেলার পুলিশ সুপার (এসপি) মো. আলিমুজ্জামান (বি পি এম সেবা ) এ নাম ঘোষণা করেন।

জানা গেছে, সামগ্রিক কর্মতৎপরতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অনন্য অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়েছে। এর আগেও তিনি শ্রেষ্ঠ ওসি হয়েছিলেন। তার এ সাফল্যে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।