২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ বুধবার
মধুখালী

মধুখালীতে যুব ইউনিয়নের ৯ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্র ঘোষিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য উর্ধ্বে গতির প্রতিবাদে ও ৯ দফা দাবিতে বাংলাদেশ যুব ইউনিয়ন মধুখালী উপজেলা কমিটির পক্ষ থেকে শুক্রবার মধুখালী রেলগেটে শহীদ বীরমুক্তিযোদ্ধা ওহিদ চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । সংগঠনের উপজেলা সভাপতি শাহ কুতুবুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতি ফরিদপুর জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট মানিক মজুমদার, সিপিবি মধুখালী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড নওশেরুল আলম, যুব ইউনিয়নের মধুখালী উপজেলা সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন, যুব নেতা আকিদুল হোসেন, আব্দুল ওয়াদুদ সেক, নাসিরুজ্জামান লিটল, নিত্য গোপাল সরকার। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়।