২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
মধুখালী

নওপাড়া ইউনিয়নে ভি.জি.এফ. জি.আর চাউল বিতরন

নওপাড়া ইউনিয়নে ভি.জি.এফ. জি.আর চাউল বিতরন

মধুখালী প্রতিনিধিঃ

দেশে ঈদুল-আযহা ও করোনা ভাইরাস উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নে দুঃস্থ, গরীব, অসহায় এবং কর্মহীন মানুষের মাঝে ভি.জি.এফ ৯৮০জনের এবং জি.আর. ১৮৫জনের জনপ্রতি ১০ কেজি করে চাল মোট ১১৬৫জনের শনিবার দিনব্যাপী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সুষ্ঠ ও সুন্দভাবে বিতরন করা হয়। খাদ্য বিতরন মোবাইলে কথা বলে উদ্বোধন করেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুল হাসান (টিপু), ট্যাক অফিসার ও মধুখালী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোঃ লুৎফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সোহরাব হোসেন, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ইকবাল হোসেন, সাংবাদিক সহ সকল ইউ.পি. সদস্য ও সদস্যাগন, গ্রামপুলিশ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।