২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি রোজঃ বুধবার
ডুমাইন

ডুমাইনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তথ্যসেবা কেন্দ্রের বিশেষ উঠান বৈঠক ও ভাতা প্রদান

মধুখালী প্রতিনিধি :
২৯মার্চ মঙ্গলবার দুপুর ১২টায় ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন শহীদ মফিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। এ সময় উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সানজিদা আফরিন এর সঞ্চালনায় বিশেষ উঠান বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভ্ইাস চেয়ারম্যান মোছাঃ মোরশেদা আক্তার মিনা, জেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক সহকারি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ মহসীন আলী বিশ্বাস বাচ্চু, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা

মো. খুরশীদ আলম ভ‚ইয়া, উপজেলা সমাজসেবা অফিসার কল্লোল সাহা, ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খুরশীদ আলম মাসুম, মধুখালী উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্বিত কুমার বিশ্বাস , মধুখালী উপজেলা সহকারি শিক্ষা অফিসার নাসিমা আক্তার, ডুমাইন শহীদ মফিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলিমা খাতুন প্রমুখ। পরিশেষে অসহায় বিধবা ও অস্বচ্ছল ব্যক্তিবর্গের ভাতা প্রদান করে অনুষ্ঠান শেষ করেন।