২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
মধুখালী

মধুখালীতে উপজেলা পর্যায়ে গণশুনানী

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদের আয়োজনে এবং কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্প এর স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ন সমস্যা তুলে ধরেন সাংবাদিক , জনপ্রতিনিধি ও সুধি সমাজের প্রতিনিধিগণ।

গণশুনানীতে জবাব তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ,উপজেলা সহকারী কমিশনার(ভুমি) শামীম আরা,জেলা ফ্যাসিলিটেটর মোঃ মনির হোসেন মজুমদার, মির্জা গোলাম ফারুক, সাংবাদিক শাহজাহান হেলাল, সাংবাদিক মেহেদী হোসেন পলাশ, জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুল ইসলাম বাচ্চু, রাম কোমল সাহা ইউপি সদস্য সাহেরা বেগম প্রমুখ।