কামারখালী ইউনিয়নে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট ফাইনাল খেলা-২০২২

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে আন্ত ঃ প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার কামারখালী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টূর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্টিত হয়। এই খেলায় চ্যাম্পিয়ন দয়ারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় বালিকা দল, রানারআপ স্বরুপপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় বালিকা দল। চ্যাম্পিয়ন বালক দল গন্ধখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, রানার আপ চরগয়েশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। উক্ত খেলাটি সুষ্টু ও সুন্দর ভাবে সকলেই উপভোগ করেন । সবশেষে পুরস্কার বিতরন করে অনুষ্টান শেষ করেন।