২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
মধুখালী

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর পৌরসভার ফাইনাল খেলা।

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার পৌরসভা আওতাধীন সকল প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টূর্নামেন্ট এর ফাইনাল খেলা মধুখালী পৌর সভার প্যালেন মেয়র মোঃ আনিসুর রহমান লিটন এর সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্টিত হয় । এই খেলায় মধুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বৈকুন্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহন করে। এর মধ্যে মধুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। অপর দিকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে মধুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী । আরো উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম । মধুখালী পৌর সভার কমিশনার মোশারফ হোসেন মুসা কমিশনার ও রেহেনা পারভীন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশেষ অতিথি মধুখালী উপজেলা নির্বাহী অফিসার সহ আরো অনেকে।